পাচারকারী সন্দেহে মালদায় ভারত-বাংলাদেশ সীমান্তে গুলি বিএসএফের
দি নিউজ লায়ন; মালদায় ভারত-বাংলাদেশ সীমান্তে গুলি বিএসএফের। দুজন গুলিবিদ্ধ হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর বিএসএফের দাবি গুলিবিদ্ধ দুজন ফেনসিডিল পাচার করছিল পালানোর চেষ্টা করলে গুলি করা হয়। যদিও বিএসএফের দাবি অস্বীকার করেছে গুলিবিদ্ধ দুজনের পরিবার তাদের পাল্টা অভিযোগ বিনা প্ররোচনায় গুলি চালিয়েছে বিএসএফ। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার শোভাপুর এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তে ।
এই ঘটনার পর গুলিবিদ্ধ ওই দুই যুবককে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। একজনের ডানদিকের কোমরে গুলি লেগেছে। অপরজনের ডানদিকের কাঁধে গুলির ক্ষত রয়েছে বলে জানিয়েছে মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকরা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে,এদিন ভোরে একদল পাচারকারী কাঁটাতার থেকে বাংলাদেশে বেআইনিভাবে ফেনসিডিল পাচার করছিল। সেই সময়ে বিএসএফ জওয়ানরা বাধা দিতে গেলে ওই পাচারকারীরা তাদের লক্ষ্য করে ইট, পাথর ছুঁড়ে বিএসএফকে আক্রমণ করে।
সেই সময় ওই এলাকায় প্রহরারতো বিএসএফের মালদা সেক্টরের অধীন থাকা ৭৮ নম্বর ব্যাটালিয়নের জাওয়ানেরা গুলি চালালে টুটুল শেখ (২২) এবং বাইরুল শেখ (২৪) নামে দুই পাচারকারি গুলিবিদ্ধ হয়। তারা বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্তে নেমেছে বৈষ্ণব নগর থানার পুলিশ। বিএসএফের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে , ঘটনাস্থল থেকে ১৪৫ বোতল বেআইনি ফেনসিডিল উদ্ধার হয়েছে।
পাচার আটকাতে ও আত্মরক্ষার্থে গুলি চালানো হয়েছে বলে দাবি বিএসএফের। এদিকে বিএসএফের এই হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছে গুলিবিদ্ধ দুই যুবকের পরিবার। স্থানীয় সূত্রে জানা গেছে আহতেরা সম্পর্কে দুই ভাই। তাদের বাবা মুজাফফর শেখের অভিযোগ, শোভাপুর সীমান্তসংলগ্ন এলাকায় তাদের বাড়ি। দুই ছেলে এদিন বাড়ির খোলা ছাদে ঘুমিয়ে ছিল। বিএসএফের গুলির আওয়াজে তাদের ঘুম ভেঙে যায়। সীমান্তে অন্য পাচারকারীদের ধরতে গিয়ে বিএসএফের গুলি তাদের দুই ছেলের গায়ে লেগেছে। তারা এই পাচারের ঘটনায় জড়িত নেই। পুরো ঘটনার ব্যাপারে পুলিশি তদন্তের দাবি ও চলেছে আক্রান্তের পরিবার। যদিও এ সম্পর্কে কোনো প্রতিক্রিয়া বিএসএফ কর্তৃপক্ষের তরফ থেকে পাওয়া যায় নি।

Post a Comment